চারঘাট পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ০৩ নভেম্বর ২০২৫

রাজশাহী জেলার চারঘাট পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারঘাট উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ও চারঘাট পৌরসভা। সভায় অংশ নেয় পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্টস লিমিটেড (Data Experts Ltd.), ডেভ কনসালট্যান্টস লিমিটেড (DevConsultants Ltd.) এবং জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (GPAD)।

সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক জান্নাতুল ফেরদৌস।

সভা পরিচালনা করেন প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর। তিনি চারঘাট পৌরসভার জরিপ ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তা। তাঁরা উপস্থাপিত বিষয় সম্পর্কে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

সভায় পৌরসভার ভবিষ্যৎ নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে মাস্টার প্ল্যানের গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এছাড়া সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, টিএলসিসি (TLCC) সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ও গঠনমূলক মতামত প্রদান করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email