নবীনগর পৌরসভায় প্রশাসক রাজীব চৌধুরীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া — নবীনগর পৌরসভার সুযোগ্য প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী মহোদয়ের বদলি উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর অডিটোরিয়ামে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ বেলজুর রহমান খান। সংবর্ধিত অতিথির আসন অলংকৃত করেন বিদায়ী প্রশাসক জনাব রাজীব চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব মোঃ মাহবুব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ সাইফুদ্দিন ভূঞা, নির্বাহী প্রকৌশলী (অ. দা.) জনাব জি এম আরিফ সারোয়ার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ হোসেন শান্তি, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সদস্য সচিব বাবু মানিক বিশ্বাস, এছাড়াও পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জনাব রাজীব চৌধুরীর দায়িত্বপালনের সময়কার কর্মদক্ষতা, বিচক্ষণতা ও উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি পুরোপুরি এক আন্তরিক মুহূর্তে পরিণত হয়, যেখানে নবীনগর পৌর পরিবার তাদের প্রিয় প্রশাসককে বিদায় জানায় শ্রদ্ধা ও ভালবাসায়।


