বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ১৭তম কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭) নির্বাচন সম্পন্ন

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ১৭তম কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭) নির্বাচনের ভোটগ্রহণ রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ইনস্টিটিউটের সদস্যরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান।

এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ হিসেবে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, আর ভাইস প্রেসিডেন্ট-২ পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ।

নবনির্বাচিত পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক: পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, ট্রেজারার: পরিকল্পনাবিদ আবু ছালেহ মো. শহীদুল্লাহ ,বোর্ড মেম্বার (প্রফেশনাল এফেয়ার্স): পরিকল্পনাবিদ মো. রিমন আহমেদ আসিফ, বোর্ড মেম্বার (একাডেমিক এফেয়ার্স): পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার, বোর্ড মেম্বার (রিসার্চ অ্যান্ড পাবলিকেশন): পরিকল্পনাবিদ হোসনে আরা, বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াঁজো): পরিকল্পনাবিদ তালহা তাসনিম, বোর্ড মেম্বার (মেম্বারশিপ এফেয়ার্স): পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন

প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনাবিদ ড. মহসিন উদ্দীন আহমেদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য ইনস্টিটিউটের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “নীতিনির্ধারণী পর্যায়ে পরিকল্পনাবিদদের মতামতকে শক্তিশালীভাবে উপস্থাপন ও পরিকল্পনা পেশার অগ্রগতি নিশ্চিত করতে বিআইপি সামনে কাজ করবে।”

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট-১ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, “দেশের টেকসই উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে নতুন কমিটি পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।”

সাধারণ সম্পাদক ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান বলেন, “নগর ও গ্রামীণ এলাকার সুষম ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় পরিকল্পনাবিদদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

RSS
Follow by Email